পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা
লিঙ্ক কপি হয়েছে!

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুরে মাইলস্টোন কলেজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। সেটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম গনমাধ্যমকে বলেন, “আমি পাঁচ মিনিট আগে বিষয়টি শুনতে পেরেছি। মাইলস্টোন কলেজ এলাকায় বিমানবহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।”

ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি তীব্র বিস্ফোরণের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।