পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা
লিঙ্ক কপি হয়েছে!

ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বৈশ্বিক প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ‘অ্যাগোরা’ (Agora) থেকে শিশু সুরক্ষা ও শিক্ষাবিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ অর্জন করেছেন পাবনার সাঁথিয়া উপজেলার শিক্ষার্থী আবু ছাহিম।

আবু ছাহিম সাঁথিয়া উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের মো. ফজলুল হকের সন্তান। সম্প্রতি ইউনিসেফের ‘Child Safeguarding in Coordination of Education and Other Clusters/AoRs’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ও কোর্স শেষে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এ সনদ অর্জন করেন।

আবু ছাহিম বোয়াইলমারী কামিল মাদরাসা থেকে ২০২৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ-৫.০০ এবং ২০২৬ সালে আলিম পরীক্ষায় জিপিএ ৪.১৪ পেয়ে উত্তীর্ণ হন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সাহিত্যচর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জাতীয় পর্যায়ের গল্প লেখা প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অর্জনের কৃতিত্বও রয়েছে তাঁর।

তাঁর এ অর্জনে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।