পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদে শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ আগস্ট ২০২৫, ১১:২২ পিএম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আদর্শগ্রাম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাৎ হোসেনের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে (১ আগষ্ট) শুক্রবার সকালে স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন।

রাজাপুর-উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় নারী-পুরুষসহ এলাকার নানা শ্রেণির মানুষ। এসময় মারিয়া, মিতু, আউয়াল, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদারসহ অনেকে বক্তব্য প্রদান করেন।

স্থানীয়রা বলেন, শিক্ষক শাহাদাৎ হোসেন অনেকদিন ধরে বিভিন্ন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন। গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় কোচিং চলাকালীন তিনি দ্বিতীয় শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন। ঘটনার জেরে শিশুটির মা রাজাপুর থানায় মামলা করেছেন। তবে পুলিশ এখনও অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেনি এবং তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, অভিযোগের পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং দ্রুত তাকে গ্রেফতার করা হবে।