লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্তে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু
লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) ভোরে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওমানপ্রবাসী বাহার উদ্দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার স্ত্রী, সন্তান ও স্বজনদের নিয়ে মাইক্রোবাসে করে নিজ বাড়ি লক্ষ্মীপুর জেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামে ফিরছিলেন। ভোরের দিকে জগদীশপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খালে পড়ে যায়। এতে বাহার উদ্দিনের স্ত্রী কবিতা, মেয়ে মিমসহ ৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।
হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
