পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন
লিঙ্ক কপি হয়েছে!

ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারে অভিযান চালিয়ে আবু রায়হান (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবু রায়হান ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার দক্ষিণ দুয়ারি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলেন বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, সোমবার বিকালে সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আবু রায়হান নামের এক মাদক কারবারিকে আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।