পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন • লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা
লিঙ্ক কপি হয়েছে!

বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ০৩:১৫ পিএম

বাবুগঞ্জ প্রতিনিধি (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বাবুগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে একটি যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভাটি ২২ আগস্ট শুক্রবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের চলমান সংকট ও নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আন্দোলনের বিকল্প নেই।” তিনি দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রেখে মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মাওলানা রহমাতুল্লাহ সাধারণ মাওলানা সম্পাদক শামসুল হকসহ যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে সাংগঠনিক দিকনির্দেশনা এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।