অনলাইনে জুয়া ও প্রতারণায় ২ বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা জরিমানার বিধান
প্রতিবেদক- হাসান রাকিব: অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। এসব অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০ ধারা অনুযায়ী অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার অপরাধ দমনে এই অধ্যাদেশ কার্যকর হলে অনলাইন ভিত্তিক প্রতারণা ও বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
