পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

নেত্রকোনায় পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার কার্যক্রম

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ধলাই নদী দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে প্রায় সাঁড়ে তিন কিলোমিটার অংশে নৌযান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

অবশেষে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় আজ ২০ই সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে নদী পরিষ্কার কার্যক্রম শুরু হয়।

‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবুল হোসেন তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলামের তাহের কাসেমী, ইমাম উলামা পরিষদের হাফেজ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সকল দলের স্বেচ্ছাসেবক টিম একযোগে অংশ নেন।

‎পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন, আমরা উদ্যোগ নিয়েছি, আর সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের স্বেচ্ছাসেবক টিম দিয়ে আমাদের সহযোগিতা করছেন।