পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দুর্গাপূজা নেত্রকোনা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে- জেলা পুলিশ সুপার

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম

নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ । গতকাল বুধবার সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

‎নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, শারদীয় দুর্গাপূজা ঘিরে নেত্রকোনা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপ ও মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি মণ্ডপে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গুজব রোধে জেলা পুলিশের মিডিয়া সেল কাজ করছে।

উল্লেখ্য, জেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে এ বছর নেত্রকোনা জেলায় ৫১৯ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা