ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন।

আবদুল্লাহ আল শাহিদ খান
অক্টোবর ৭, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার ( ৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছাত্র সংসদ গঠনের উদ্দেশ্যে গঠিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, আইন বিভাগের প্রভাষক ছোটন আলী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন (জাভেদ)। এই কমিটি এখন বাকসু গঠনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাকসু গঠনের প্রক্রিয়া শুরু করলেও, কবে নাগাদ কমিটির কাজ শেষ হওয়া বা সংসদ গঠনের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি রেজিস্ট্রার ড. মো: মুহসিন উদ্দীন। এই কমিটি এখন বাকসু গঠনের প্রাথমিক কাজগুলো সম্পন্ন করবে।

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।