পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সিলেটে ভয়াবহ আগুনে চার পরিবারের ঘর পুড়ে ছাই

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ০৭:১৮ পিএম

সিলেট প্রতিনিধি, রুহিন ইসলাম: সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের কালী বাড়ি শাহজালাল আবাসিক এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ভাড়া বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি পরিবারের সব আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।