পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশত যাওয়া যাবেনা—এ কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের এক বিস্ফোরক মন্তব্যে।

শনিবার সন্ধ্যায় রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামানের বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন,“দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশত যাওয়া যাবেনা—এই ধরনের কথা যারা বলবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো!”

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় রাজনীতিতে শুরু হয় সমালোচনার ঝড়। কেউ একে ধর্মকে রাজনীতিতে ব্যবহারকারীদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ বলে অভিহিত করছেন, আবার কেউ বলছেন এটি চরম আক্রমণাত্মক ও অশালীন ভাষা, যা রাজনৈতিক ভদ্রতার সীমা লঙ্ঘন করেছে।

আগামী জাতীয় নির্বাচনে দলীয় কৌশল ও তরুণদের ভূমিকা নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেলিম বলেন, “ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করা কখনোই ইসলামের শিক্ষা নয়। ভোট একটি নাগরিক অধিকার, ধর্মীয় ফতোয়া দিয়ে মানুষকে ভয় দেখানো অন্যায়।”

তিনি আরও দাবি করেন, “যারা ইসলামকে ব্যবহার করে ভোট আদায় করতে চায়, তারা প্রকৃত মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করছে।” তবে তার বক্তব্যে ব্যবহৃত “জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো” ধরনের শব্দচয়নকে অনেকে অতিরিক্ত আক্রমণাত্মক ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন।

স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এ ধরনের ভাষা নির্বাচনপূর্ব উত্তেজনা আরও উস্কে দিতে পারে। অন্যদিকে তার সমর্থকরা বলছেন, তিনি মূলত ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে চেয়েছেন, আক্ষরিক অর্থে নয়।

একজন স্থানীয় শিক্ষক মন্তব্য করেন, “নেতারা যদি এমন শব্দ ব্যবহার করেন, তবে তরুণদের কাছে রাজনীতি শালীনতার জায়গা হারাবে।”