ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এনসিপি’র জেলা প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীরের পদত্যাগ

মোঃ কাউছার মিয়া
অক্টোবর ১৪, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে দলীয় কর্মকাণ্ড ও সাম্প্রতিক অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ফিরোজ আলমগীর।

তিনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে এনসিপির কিছু কার্যক্রম ও সিদ্ধান্ত বিপ্লবের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের দলে নেওয়ার বিষয়টি তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি বলে উল্লেখ করেন।

ফিরোজ আলমগীর আরও লিখেছেন, “আমি ভেবেছিলাম, বিপ্লব-পরবর্তী সময়ে এনসিপি নতুন ধারার রাজনীতি শুরু করবে। কিন্তু বর্তমানে দলটি গতানুগতিক রাজনৈতিক নীতি গ্রহণ করেছে, যা আমাকে মর্মাহত করেছে।”

দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে জেলা পর্যায়ের জনমতের ভিত্তিতে দল পরিচালনা করা উচিত। শুধুমাত্র কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে নয়, বরং তৃণমূলের মতামতের ভিত্তিতে কাজ করার পরামর্শ দেন তিনি।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে ফিরোজ আলমগীর বলেন, “আমি হোয়াটসঅ্যাপে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি। সেখানে স্পষ্টভাবে পদত্যাগের কারণ উল্লেখ করেছি।”

এ বিষয়ে জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বলেন, “ফিরোজ আলমগীর পদত্যাগপত্র দিয়েছেন বলে শুনেছি। তবে তার অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না।”

এই ওয়েবসাইটের সকল লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।