পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

সংসদ এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া: ‘জুলাই সনদ’ অনুষ্ঠানস্থলে উত্তেজনা, আগুন-ভাঙচুর

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে তীব্র উত্তেজনা দেখা দেয়। ‘জুলাই শহীদের পরিবার’ ও ‘আহত জুলাইযোদ্ধা’ ব্যানারে অবস্থান নেওয়া একদল আন্দোলনকারীকে সরিয়ে দেয় পুলিশ।

দুপুরের দিকে আন্দোলনকারীরা পুলিশি বাধা উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৈধ আমন্ত্রণপত্র ছাড়া কেউ যাতে অনুষ্ঠানস্থলে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মঞ্চের সামনে বসে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলপ্রয়োগ করে।

এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুপুর ২টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে স্থাপিত অস্থায়ী তাঁবুতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চারপাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানান এবং নির্ধারিত স্থান ত্যাগের অনুরোধ করেন। তার আহ্বানে সাড়া না পেলে পুলিশ বলপ্রয়োগ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।

বর্তমানে সংসদ ভবন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকা থমথমে পরিবেশ বিরাজ করছে।