পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• লক্ষ্মীপুরে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস: নারীসহ নিহত ৩, আহত ১৫ • তথ্য দিতে অপারগতা: রাজশাহী প্রাণিসম্পদ দপ্তর প্রকল্পে অনিয়মের অভিযোগ • নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন • শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ফুলবাড়ীয়ায় আলোচনা • এমপি রুবেলের আশু রোগমুক্তির জন্য শ্রীবরদীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত • গার্মেন্টস শ্রমিক তৌফিক হত্যার বিচারের দাবিতে হবিগঞ্জে বাসদ ও শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ • তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, মাদারীপুর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী সম্পন্ন • ফকিরহাটে প্রতিবেশীর ঘরে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল আলী মুসার
লিঙ্ক কপি হয়েছে!

ছয় ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরে আবারো ফ্লাইট ওঠানামা শুরু

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১১:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: ছয় ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু হয়েছে। শনিবার রাত ৯টা ৬ মিনিটে প্রথম ফ্লাইট ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এর আগে শনিবার বিকেলে বিমানবন্দরের কার্গো শেড এলাকায় আগুন লাগলে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর রাত থেকে ধীরে ধীরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।

বিমান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমান উপদেষ্টা নিজে ঘটনাস্থলে অবস্থান করে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের সুপারিশ অনুযায়ী ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো শেডের বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে চূড়ান্ত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও জরুরি সাড়া প্রদানের সক্ষমতা আরও জোরদার করা হবে।

দ্রুত পদক্ষেপ ও কার্যকর সমন্বয়ের ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।