পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
শিরোনাম
• বিশ হাজার শিক্ষার্থীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ‘সেরা পাঠকের খোঁজে’ • গাজীপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন • সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ
লিঙ্ক কপি হয়েছে!

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মার্কশিট ফি মওকুফ ও সমাবর্তন আয়োজনের স্মারকলিপি প্রদান

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে—মার্কশিট ফি মওকুফ এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন।

বৃহস্পতিবার দুপুর ১টায় ছাত্রদল নেতা মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সালের কাছে এ বিষয়ে দুটি স্মারকলিপি প্রদান করেন ছাত্রদল নেতারা।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে প্রতিটি সেমিস্টারের মার্কশিটের জন্য আলাদা ফি প্রদান করতে হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের আর্থিকভাবে চাপে ফেলছে। তাই সাময়িক সনদ প্রদানের ক্ষেত্রে মার্কশিট ফি মওকুফের দাবি জানানো হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠার দীর্ঘ বছর পার হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো সমাবর্তন অনুষ্ঠিত হয়নি—এ বিষয়েও দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ছাত্রদল নেতারা। তাদের মতে, সমাবর্তন শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের জীবনের এক গৌরবময় অধ্যায় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রতীক।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মোশাররফ হোসেন বলেন,

আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুতমত সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন। এটি শিক্ষার্থীদের স্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদার প্রশ্ন।”

এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।