পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

ভয়াবহ ভূমিকম্পে টঙ্গীতে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রভাষক বশির উদ্দিন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
ভয়াবহ ভূমিকম্পে টঙ্গীতে আহতদের খোঁজ নিতে হাসপাতালে প্রভাষক বশির উদ্দিন

বিশেষ প্রতিনিধি : দেশব্যাপী ভয়াবহ ভূমিকম্পে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ২৯ মিনিটে টঙ্গীসহ আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য গার্মেন্টস শ্রমিক আহত হন। আহতদের অনেকেই দ্রুত টঙ্গী সরকারি মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য হাজির হন।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বেশ কয়েকজন রোগী বাসায় ফিরলেও গুরুতর আহতদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। জরুরি বিভাগে সকাল থেকেই চিকিৎসাসেবায় ব্যস্ত সময় পার করতে দেখা যায় কর্তব্যরত চিকিৎসক ও সেবাকর্মীদের।

বিকেলে আহত রোগীদের খোঁজ-খবর নিতে হাসপাতালে যান গাজীপুর-৬ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন। তিনি আহতদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় প্রভাষক বশির উদ্দিন সাংবাদিকদের জানান, “যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা সর্বদা জনগণের পাশে থাকার চেষ্টা করছি। আহতদের প্রয়োজন হলে যেকোনো সহযোগিতায় আমরা প্রস্তুত আছি।”

ভূমিকম্পে আহতদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদেরও তৎপর থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি আরও বাড়ানো জরুরি।