পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

সাঁথিয়ার জনসভায় ব্যারিস্টার মমিন খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া চাইলেন 

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ১২:৫৯ এএম

আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়া পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভায় ৬৮, পাবনা ০১ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী এম পি প্রার্থী ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমিন বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন , একটি দল জুলাই সনদের স্বীকৃতি দিতে চাচ্ছেনা। এজন্য তারা নানা টালবাহানা করে নির্বাচন বাঁধাগ্রস্থ করার চেষ্টা করছে। তাদের চেষ্টা কখনো সফল হবে না।তিনি তার বাবা মতিউর রহমান নিজামীর বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলোর ফিরিস্তি তুলে ধরেন এবং তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার উদার্ত আহবান জানান।

গতকাল শনিবার বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন ।

পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, সদস্য অধ্যাপক ড. ইদ্রিস আলম, উপজেলা আমির মওলানা মোখলেসুর রহমান, উপজেলা সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মালেক, সাঁথিয়া বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, অবসর প্রাপ্ত প্রকৌশলী শ্রী পরিতোষ কুমার সরকার প্রমুখ।