পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন
লিঙ্ক কপি হয়েছে!

টঙ্গীতে ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ এএম

নিজস্ব প্রতিবেদক: টঙ্গী পূর্ব থানা ৪৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (কামু), ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন— “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। তিনি জন্মলগ্ন থেকে গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। তার বর্তমান শারীরিক অবস্থা আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা মহান আল্লাহর দরবারে একান্তভাবে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসেন। দেশের মানুষ এখনো তার দিকেই তাকিয়ে আছে।”

তিনি আরও বলেন, “আজকের এই দোয়া মাহফিল ছাত্রদলসহ সব স্তরের নেতাকর্মীদের ভালোবাসার বহিঃপ্রকাশ। দেশনেত্রীর সুস্থতা ফিরলে দেশের গণতন্ত্রের পথ আবারও শক্তিশালী হবে।”

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। পরে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।