পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

তুরাগ নদের পাড়ে পরিত্যক্ত কার্টনে মানবদেহের খণ্ডিত পা উদ্ধার

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ এএম

গাজীপুর প্রতিনিধি -সাব্বির: টঙ্গীর তুরাগ নদের রেলসেতুর সন্নিকটে একটি পরিত্যক্ত কার্টনের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় ঘটনাস্থল থেকে এই খণ্ডিত অঙ্গটি উদ্ধার করা হয়।

আলামত সংগ্রহে বিশেষজ্ঞ দলর‍্যাব, সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দল উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছে। ছবি : সংগৃহীত

জানা যায়, স্থানীয় এলাকাবাসীর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী রেলওয়ে ব্রিজের উত্তর পাশে একটি পরিত্যক্ত কার্টনের ভেতরে পলিথিনে আবৃত অবস্থায় পায়ের গোড়ালিসহ মানবদেহের নিম্ন অংশটি পুলিশ উদ্ধার করে।

টঙ্গী রেলওয়ে ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উদ্ধার হওয়া পা পুরুষের নাকি নারীর— এই মুহূর্তে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে আলামত পর্যালোচনায় দেখা গেছে, এটি অত্যন্ত সম্প্রতি কাটা হয়েছে এবং কার্টনের অভ্যন্তরে রক্তের দাগ তাজা ছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাটি আজকেরই এবং এটি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে পারে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে র‍্যাব, সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দল উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে। দ্রুততম সময়ে এই রহস্য উন্মোচন এবং দায়িত্বপ্রাপ্তদের আইনের কঠোর আওতায় আনতে বিভিন্ন ইউনিট যৌথভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছে।