পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
টঙ্গীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুরে পিএলইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা গো আপ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপে বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরে চেয়ারম্যান প্রার্থী রাসেলের পরামর্শ সভা অনুষ্ঠিত পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও
লিঙ্ক কপি হয়েছে!

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিরাজগঞ্জ-১ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী শাহিনুর আলম 

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বুধবার(২৪‌ ই ডিসেম্বর ২০২৫) সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন। কাজীপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম ও উপজেলা নায়েবে আমীর মোঃ শাহিন আলমসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

তিনি বলেন, এই মনোনয়ন শুধু আমার ব্যক্তিগত কোনো অর্জন নয়। এটি কাজীপুরবাসীর ন্যায়, ইনসাফ ও কল্যাণমুখী নেতৃত্বের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমি যদি নির্বাচিত হই, তবে আল্লাহর বিধান অনুযায়ী সততা ও আমানতদারিতার সঙ্গে মানুষের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করব।