পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নৃশংস এ হত্যাকাণ্ডে শহরজুড়ে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের চৌরাস্তা মোড় এলাকার বাহিরগোলা রোডে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশার ভেতরে বসে ছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে কয়েকজন তরুণ এসে অটোরিকশার মধ্যেই তাকে নির্মম ভাবে কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রনয় কুমার জানান, বিকেল সাড়ে চারটার দিকে চা-পাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে কলেজ ছাত্র রিয়াদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে রাতে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত হিসেবে হৃদয়, সিয়াম, রিফাত (সবুজ কানন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী), লিখন (মওলানা ভাসানী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী), সাকিন (বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি–২০২৬ শিক্ষার্থী), নূর (শহীদ মডেল স্কুলের এসএসসি–২০২৬ শিক্ষার্থী), মেসর (বি. এল. সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি–২০২৬ শিক্ষার্থী), আদর (কালিবাড়ি ভোকেশনালের শিক্ষার্থী), তারিফ (সবুজ কানন স্কুলের এসএসসি–২০২৬ শিক্ষার্থী) ও আনজুম (সবুজ কানন স্কুলের এসএসসি–২০২৬ শিক্ষার্থী) হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।