পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
লিঙ্ক কপি হয়েছে!

আনোয়ারায় ইয়াবাসহ জামাই–শ্বশুর গ্রেপ্তার!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ২ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাই–শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খোদ্দগহিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন—খোদ্দগহিরা এলাকার বাসিন্দা মো. মনির (৪০) এবং মো. নুরুন্নবী (৫৫)। তারা সম্পর্কে জামাই–শ্বশুর।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়িতে করা একটি জিডির ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোদ্দগহিরা এলাকায় নুরুন্নবীর বসতঘরের সামনে উঠানে অবৈধভাবে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে মো. মনিরের প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস ইয়াবা এবং মো. নুরুন্নবীর লুঙ্গির কোমর থেকে আরও ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২৪১.৭৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।

রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম মিয়া বলেন, “সম্পর্কে তারা জামাই–শ্বশুর। নুরুন্নবীর বসতঘরের সামনের উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল—এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।”

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।”