পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
টঙ্গীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুরে পিএলইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা গো আপ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপে বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরে চেয়ারম্যান প্রার্থী রাসেলের পরামর্শ সভা অনুষ্ঠিত পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরে জামায়াতের জনসভায় দুই লক্ষ জনসমাগমের প্রত্যাশা 

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে লক্ষ্মীপুরে বড় ধরনের নির্বাচনী জনসভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে দলটির আমীর ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে আসছেন।

আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ একাডেমির মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

জনসভা উপলক্ষে প্রস্তুতির বিষয়ে জানাতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জানান, এ জনসভায় প্রায় দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে বলে তারা আশাবাদী।

নেতারা আরও জানান, জনসভায় জামায়াতের আমীর ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। পাশাপাশি লক্ষ্মীপুর জেলার সার্বিক সমস্যা, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, মানবতার কল্যাণ, ছাত্রসমাজের ভবিষ্যৎ এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন।

এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

জেলা জামায়াতের নেতারা জানান, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে বলেও তারা জানান।