পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী মো. তারেক (২৬) কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. তারেক একই এলাকার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে। অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা অংশ নেন।

এসময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।