পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর • গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র আধিপত্যের অভিযোগে গাজীপুর ট্রান্সপোর্ট মালিক সমিতির একাংশের সংবাদ সম্মেলন
লিঙ্ক কপি হয়েছে!

বরিশাল-৩ আসনে ভরাডুবি: সাবেক এমপি টিপুসহ ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত !

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

বাবুগঞ্জ উপজেলা (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এই আসনে জাতীয় পার্টি–এর প্রেসিডিয়াম সদস্য ও তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুসহ চারজন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশন–এর দেওয়া তথ্য অনুযায়ী, আসনটিতে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৭৭ হাজার ৭১৬টি। আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ (১/৮ অংশ) ভোট পেতে হয়। সেই হিসেবে জামানত টেকাতে একজন প্রার্থীর ন্যূনতম ২২ হাজার ২১৪টি ভোট প্রয়োজন ছিল।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চারজন প্রার্থীই এই ন্যূনতম ভোটের কোটা পূরণ করতে ব্যর্থ হয়েছেন—
গোলাম কিবরিয়া টিপু (জাতীয় পার্টি–লাঙ্গল): পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট।

মুহাম্মাদ সিরাজুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ–হাতপাখা): পেয়েছেন ১৬ হাজার ৩২৫ ভোট।
ইয়ামিন এইচ এম ফারদিন (স্বতন্ত্র–ট্রাক): পেয়েছেন ৮৬০ ভোট।

আজমুল হাসান জিহাদ (মই): পেয়েছেন ২১৪ ভোট।

বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এখান থেকে একাধিকবার নির্বাচিত প্রতিনিধি গোলাম কিবরিয়া টিপুর মতো প্রার্থীর জামানত হারানোকে স্থানীয় রাজনীতির সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।