পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

কটিয়াদি উপজেলা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কমিটি গঠন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

কটিয়াদি (কিশোরগঞ্জ), নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি (সেট-আপ) সম্পন্ন হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে সিয়াম হোসেন এবং সেক্রেটারি হিসেবে সারোয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন। সংগঠন সূত্রে জানা যায়, তারা দুজনই বিগত সেশনেও যথাক্রমে সভাপতি ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে তাদের পুনরায় দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন সেশনে সংগঠনের আদর্শিক, সাংগঠনিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন, শিক্ষা সহায়তা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।