পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শিরোনাম
টঙ্গীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল লক্ষ্মীপুরে পিএলইটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের নতুন নেতৃত্ব ঘোষণা গো আপ ফাউন্ডেশনের দ্বিতীয় ধাপে বান্দরবানে ফ্রি মেডিকেল ক্যাম্প আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরে চেয়ারম্যান প্রার্থী রাসেলের পরামর্শ সভা অনুষ্ঠিত পরিচ্ছন্নতার অভিযানে বদলে গেল চান্দগাঁওয়ের চিত্র, বৃক্ষরোপণে সবুজের বার্তা নেত্রকোনায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের জেলা কমিটি অনুমোদন; আহ্বায়ক রকি, সদস্য সচিব জহিরুল ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও
লিঙ্ক কপি হয়েছে!

ইনসাফ কায়েমে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অগ্রগণ্য: আফজাল হোসাইন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম

গাজীপুর প্রতিনিধি:  রাষ্ট্র ও জনগণের সার্বিক কল্যাণে গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সেক্রেটারি আফজাল হোসাইন। তিনি বলেন, “একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অনবদ্য। দেশ ও জাতির প্রতিটি গঠনমূলক পদক্ষেপে জামায়াতে ইসলামী অতীতেও সংবাদকর্মীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ভ্রাতৃত্বপূর্ণ সংহতি অটুট থাকবে।”

শুক্রবার (৬ মার্চ) বিকেলে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা মিলনায়তনে টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রারম্ভিক বক্তব্য পেশ করেন আবু রায়হান। অনুষ্ঠানে আমন্ত্রিত সংবাদকর্মীদের পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ এবং এশিয়ান টিভির প্রতিনিধি মামুনুর রশিদ।

সভাপতির বক্তব্যে মো. নজরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, “নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে গণমাধ্যমের আপসহীন অবস্থানকে জামায়াতে ইসলামী সর্বদা শ্রদ্ধাভরে মূল্যায়ন করে।”

হাফেজ নাবিলের সুললিত কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং শিল্পী আব্দুল বাকী মনমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলে সম্মিলিতভাবে ইফতারে শরিক হন।