পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• সর্বহারা’ পরিচয়ে রাবির ৫ শিক্ষককে হুমকি ও চাঁদা দাবি, থানায় জিডি • ক্যানসারে আক্রান্ত আবদুল মান্নানের পাশে দাঁড়ালেন প্রবাসী ইমরান হাসান • নারী শিক্ষার্থীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম, আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ইসলামী ছাত্রী আন্দোলন বাংলাদেশ’ • নজরুল বিশ্ববিদ্যালয়ে OBE বাস্তবায়ন নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ • ডেঙ্গু প্রতিরোধে চিতলমারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান • এশিয়ান গেমস ক্রিকেট: না জিতেও যেভাবে সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ • প্লাস্টিক বর্জ্য যাবে রিসাইক্লিংয়ে, কক্সবাজার কমার্স কলেজে ইউএনডিপির উদ্যোগ • শেরপুরে ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ শত গাছের চারা বিতরণ
লিঙ্ক কপি হয়েছে!

চুয়াডাঙ্গা থেকে ৪০ পিস ফেনসিডিলসহ আটক এক!

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১১:০৮ পিএম

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের আভিযানিক দল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাত ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর থানাধীন ইচলাদী টোলপ্লাজার পাশে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মো. রায়হান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক রায়হান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো. মান্নানের ছেলে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিনিয়র উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, চুয়াডাঙ্গা থেকে প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে বরিশালে আসছিলেন রায়হান-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে কোডিন ফসফেট মিশ্রিত “FAIRDYL” (ফেয়ারডিল) লেবেলযুক্ত ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় উজিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।