পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর
লিঙ্ক কপি হয়েছে!

সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

প্রতিবদেক – শাহীনুল হক: ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলাম (৪৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে দুই হাজার চারশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার (১ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটক মো. সাইফুল ইসলাম শরীয়তপুর জেলার নড়িয়া থানার শালধ এলাকার মৃত সৈয়দ ওয়াজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা জেলার সাভার মডেল থানার ব্যাংক কলোনী এলাকায় এফ-৪৫/১ নং বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে দুই হাজার চারশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অবৈধ বাজারমূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী মূল্যে ক্রয় করে ঢাকা জেলার সাভার-আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

তার বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা রয়েছে। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।