ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য

গাঁজা, চোলাই মদ ও ইয়াবাসহ আটক ৪

শাহীনুল হক
এপ্রিল ৩, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক – শাহীনুল হক: ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা, চোলাই মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বালোবাড়ী এলাকার মৃত বরকত আলীর ছেলে মো. ইউসুফ আলী (৪৫), তার স্ত্রী মোসা. শিল্পী বেগম (৪০), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার চর মাছুয়া এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মো. আরিফ হোসেন রাজু (২৬) ও ঢাকা জেলার আশুলিয়া থানার ইয়ারপুর এলাকার মৃত লক্ষী মন্ডল ওরফে লক্ষ্মণ মন্ডলের ছেলে বিদ্যুৎ সরকার (৪০)।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত থেকে ভোররাত পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ইউনিক বাসস্ট্যান্ড ও নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

এসময় ইউসুফ আলী, তার স্ত্রী শিল্পী বেগম, আরিফ হোসেন রাজু ও বিদ্যুৎ সরকার নামে চারজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রথম অভিযান চালানো হয়। সেখানে ইউসুফ আলী ও শিল্পী বেগমকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।

একই স্থান থেকে আরিফ হোসেন রাজুকে ২০ লিটার চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে ভোরে নরসিংহপুর লালপাহাড় সিটি এলাকায় আরেকটি অভিযানে বিদ্যুৎ সরকারকে ৫১পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আটক ইউসুফ আলী ও বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে অন্তত পাঁচটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।মাদক নির্মূলে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।