ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য

পাবনায় হামের জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যসচিব

আবু ছাহিম
এপ্রিল ৬, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনায় শিশুদের হাম-রুবেলা সংক্রমণ প্রতিরোধে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সীদের জন্য জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী। রবিবার (৫ এপ্রিল) সদর উপজেলার চরঘোষপুরে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জরুরি এ কর্মসূচির আওতায় জেলার সদর, আটঘরিয়া, বেড়া ও ঈশ্বরদী উপজেলার ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এদের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে। এ উপজেলার দোগাছি ও হেমায়েতপুর ইউনিয়নে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জান চৌধুরী বলেন, ‘হামের সংক্রমণ প্রতিরোধে আমরা যে টিকাদান কর্মসূচি শুরু করেছি, তা চলমান থাকবে। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। সবাইকে আশ্বস্ত করবেন। এই টিকাদান কর্মসূচী আগামী জুন থেকে যে নিয়মিত কর্মসূচি শুরু হবে তার সঙ্গে যুক্ত করে চলমান রাখা হবে। সবার প্রচেষ্টা আর সহযোগিতায় আশা করছি হামের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।’

স্বাস্থ্যসচিব জানান, ৬০৪ কোটি টাকার ১০ ধরনের টিকা ক্রয় প্রস্তাব অনুমোদন করে সরকার ইউনিসেফকে চিঠি দিয়েছে। আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।