পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
রাজশাহী আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা
লিঙ্ক কপি হয়েছে!

লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী’র কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নে একটি কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত এ অনুষ্ঠান চলে।

উত্তর জয়পুর ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজাউল করিম, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং লক্ষীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, যিনি লক্ষীপুর শহর শাখার সেক্রেটারি ও ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, মাওলানা মহিন উদ্দিন হাসান, মাওলানা আব্দুল হাই এবং খালেদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের আমির আলাউদ্দিন আল আজাদ এবং সঞ্চালনা করেন জাহিদ হোসাইন।

বক্তারা তাদের বক্তব্যে কর্মীদের নৈতিকতা, চরিত্র গঠন এবং ইসলামী আদর্শে নিজেকে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দারস প্রদান করা হয়, যা উপস্থিত কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে।