পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
রাজশাহী আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ মাদারগঞ্জে মডেল থানার উদ্যোগে নারী হেল্প ডেস্ক ও জিবিভি প্রতিরোধ বিষয়ক সভা
লিঙ্ক কপি হয়েছে!

সেনা শপিং কমপ্লেক্সে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাই।

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

প্রতিবেদক – শাহীনুল হক: সাভারের নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে পয়লা বৈশাখের ভিড়ের মধ্যে চার বছর বয়সী এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে কমপ্লেক্সের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক আলমাস হোসেন জানান, বাংলা নববর্ষ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে তিনি কেনাকাটা করতে কমপ্লেক্সে যান। কেনাকাটা শেষে বের হওয়ার সময় হঠাৎ ভিড়ের মধ্যে তার ছোট মেয়ের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

তিনি অভিযোগ করে বলেন,মার্কেট বন্ধের সময় শুধুমাত্র ২ নম্বর গেট খোলা রাখা হয় এবং অন্য গেটগুলো বন্ধ থাকায় সেখানে তীব্র ভিড় তৈরি হয়। এই বিশৃঙ্খলার সুযোগেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি কোনোভাবেই মার্কেট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না।

এ ঘটনায় উপস্থিত অন্য ক্রেতারাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, শপিং কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার না থাকায় চুরি, ছিনতাইসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা পরিবার নিয়ে কেনাকাটায় উদ্বেগ তৈরি করছে।

এ বিষয়ে সেনা শপিং কমপ্লেক্সের ইনচার্জ মো. হাসান বলেন,ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, উৎসবকেন্দ্রিক ভিড়ের সময় বাড়তি নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি, যাতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।