ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মাদ্রাসার পুকুরে ডুবে তা’মীরুল মিল্লাত টঙ্গী’র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার পুকুরে গোসল করতে নেমে আমীর উদ্দিন গাজী নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থী এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, আজ বিকেলে (বাদ আসর) তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এই শিক্ষার্থী মাদ্রাসা প্রাঙ্গণের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়। পরে সহপাঠীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে না পেরে মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে ফায়ার সার্ভিস ডেকে সন্ধ্যায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী আমীর উদ্দিন গাজীর পিতা নেই বলে জানা গেছে। তার অসুস্থ মা রয়েছেন। এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, এর আগেও একাধিক শিক্ষার্থী বিভিন্ন সময়ে এই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে অনেকেই পুকুরটি ভরাট করার দাবি তুলেছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।