ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
  1. ইতিহাস
  2. জাতীয়
  3. ধর্ম
  4. প্রযুক্তি
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. মতামত
  8. রাজনীতি
  9. শিক্ষাঙ্গন
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিয়ের আসরেই প্রবাসী স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করলো তরুণী

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রবাসী স্বামীকে তালাক দিয়ে নিজের প্রেমিককে বিয়ে করেছেন এক কলেজছাত্রী। শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গনেরগাঁও গ্রামের মো. মেনু মিয়ার মেয়ে বন্যা আক্তারের সঙ্গে পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের আব্দুর রশিদের সৌদি প্রবাসী ছেলে মো. হৃদয় মিয়ার বিয়ে পারিবারিকভাবে সম্পন্ন হয়। ৬ লাখ টাকা দেনমোহরে কাবিননামা সম্পন্ন হওয়ার পর বরযাত্রীদের আপ্যায়নও শেষ হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কিছু সময় পর মাসুদ নামে এক যুবক মোটরসাইকেলে করে বিয়ের আসরে উপস্থিত হয়ে দাবি করেন, বন্যার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি মোবাইলে তাদের একসঙ্গে তোলা ছবি দেখালে উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কনের পক্ষের কিছু লোকজন তাকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এরপর পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। নববধূ বন্যা আক্তার প্রকাশ্যে জানান, তিনি প্রেমিক মাসুদের সঙ্গেই সংসার করতে চান। পরে উভয় পরিবারের আলোচনার মাধ্যমে প্রবাসী স্বামী হৃদয় মিয়ার সঙ্গে তালাক সম্পন্ন করা হয়।

পরবর্তীতে রাত সাড়ে ৩টার দিকে একই স্থানে ৪ লাখ টাকা দেনমোহরে বন্যা আক্তারের সঙ্গে মাসুদ মিয়ার বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে বন্যা আক্তার বলেন, “পরিবারের চাপে পড়ে আগের বিয়েতে রাজি হয়েছিলাম। তবে আমার দীর্ঘদিনের সম্পর্ক মাসুদের সঙ্গে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।