পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম • নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর
লিঙ্ক কপি হয়েছে!

পাঁচবিবির নারীদের উদ্যোক্তা গড়ালেন এসডিএস

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রায় শতাধিক নারীদের দক্ষ উদ্যোক্তা করার লক্ষে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন এসডিএস এনজিও। দীর্ঘ ৩’মাস প্রশিক্ষণ শেষে শনিবার দুপুরে এসব নারী উদ্যোক্তাদের মাঝে সনদ প্রদান করা হয়। নারীদেরকে সামাজিক ও পারিবারিক জীবন ধারায় অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত করন ও শক্তিশালী করন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এসডিএসের ৩’জন দক্ষ প্রশিক্ষক নওরীন তাসনুভা, শ্যামলী আক্তার ও মল্লিক রানী হস্তশিল্প, পোশাক নকশা ও দর্জি বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। ৩ মাসব্যাপী ২৪’জন করে নিয়ে গঠিত ৩’ব্যাচে মোট ৭২’জন নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন।

পাঁচবিবির বে-সরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসডিএস এনজিওর সভানেত্রী গুলশান আরা গ্যালিন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ করেন এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ও সহকারি পরিচালক আঞ্জুমান আফরোজ।