পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৭ জুন, ২০২৬
শিরোনাম
গারো পাহাড়ে হাতিও মানুষের দ্বন্দ্ব নিরসনে উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা লক্ষ্মীপুরে নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, লাশ মর্গে রেখে পালালেন স্বামী কবি আল মুজাহিদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৫৮৯, ধ্বংসস্তূপে এখনও নিখোঁজ বহু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের গাইডলাইন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মাদারগঞ্জে জামায়াতের গণসংযোগ
লিঙ্ক কপি হয়েছে!

কুড়িগ্রাম নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩ আহত প্রায় ১১ জন

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় ট্রাক – মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মেয়ে শিশুসহ নিহত হয়েছেন ৩ জন এবং গুরুতর আহত হয়েছেন প্রায় ১১ জন।

মঙ্গলবার ২৮ এপ্রিল আনুমানিক রাত ১১ টার দিকে পাথর বহনকারী একটি ট্রাক ভুরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে এবং রংপুরে চিকিৎসা সেবা শেষে মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে ট্রাক ও মাইক্রোবাসের মর্মান্তিক সংঘর্ষটি হয়েছে।

সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ট্রাকটি সরিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনায় নিহত হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরন্নবি (৩০) ও শিলখুড়ি ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমানের ছেলে মাইক্রোচালক লিমন (৩০)। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বাকিদের পরিচয় শনাক্ত কাজ দ্রুত চলছে।

এ ঘটনায় নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল্লাহ হিল নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত এখন পর্যন্ত তিনজন কে নিশ্চিত করা হয়েছে। তার মধ্যে একজন মেয়ে শিশু এবং অন্য দুইজন পুরুষ। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।