পাবনায় মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আবু ছাহিম। সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: মাওলানা মতিউর রহমান নিজামী-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার উদ্যোগে “শহীদ নিজামীর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন একজন আদর্শবান নেতা, ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ সংগঠক ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব। তাঁর জীবনাদর্শ তরুণ সমাজের জন্য অনুকরণীয়। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মুন্নাফ হোসাইন। তিনি বলেন, “শহীদ নিজামীর ত্যাগ, আদর্শ ও সাংগঠনিক প্রজ্ঞা আজও ইসলামী আন্দোলনের কর্মীদের অনুপ্রাণিত করে। তাঁর দেখানো পথে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সাবেক সভাপতি সাইদুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার অফিস সম্পাদক আবুল বাশার, জেলা বায়তুলমাল সম্পাদক বাকী বিল্লাহ, জেলা সাহিত্য সম্পাদক বুরহান উদ্দিন আলভী, জেলা স্কুল-কলেজ কার্যক্রম সম্পাদক মিশকাতুল মারুফ, সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান, সাঁথিয়া উপজেলা শাখার সেক্রেটারি সাফাতুল্লাহ হৃদয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা শাখার অফিস সম্পাদক আবুল বাশার।
আলোচনা সভা শেষে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর যিয়ারত করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।