পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনাম
• টঙ্গীতে যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ • সাভারে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩। • কুড়িগ্রামের ফুলবাড়িতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ মাদক কারবারি আটক! • আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ! • টঙ্গীতে চাঞ্চল্যকর নুরুল ইসলাম হত্যা এজাহার নিয়ে ক্ষোভ, ‘মূল হোতাদের’ বাদ দেওয়ার অভিযোগ • শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত • কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত • রাজশাহী মেডিক্যালে দালাল ধরতে এসআরবি ৫ এর অভিযান
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে জমজমাট মই দৌড় খেলা অনুষ্ঠিত

আশিকুর রহমান (মাদারগঞ্জ প্রতিনিধি) প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:৫৭ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪টায় কোয়ালিকান্দি বাজারের পশ্চিম পাশের খোলা মাঠে এ খেলায় অংশ নেয় বিভিন্ন এলাকার প্রতিযোগীরা। খেলাকে ঘিরে স্থানীয় জনসাধারণের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

চরপাকেরদহ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোখলেছুর রহমান মোখলেস।

তিনি বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতি ও সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ। হারিয়ে যেতে বসা এসব খেলাকে বাঁচিয়ে রাখতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এমন আয়োজন তরুণ প্রজন্মকে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে।”

খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর মাঠে ভিড় করেন। স্থানীয়রা জানান, আগে গ্রামাঞ্চলে নিয়মিত এমন খেলাধুলার আয়োজন হলেও সময়ের পরিবর্তনে তা অনেকটাই হারিয়ে গেছে। মাঝে মধ্যে এ ধরনের আয়োজন হলে মানুষের মাঝে আনন্দ ফিরে আসে এবং গ্রামীণ সংস্কৃতি নতুন করে প্রাণ পায়।

ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় অংশ নেয় ইদ্রিস আলীর দল ও পিয়ারুলের দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইদ্রিস আলীর দল বিশাল ব্যবধানে জয়লাভ করে।

খেলায় বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি গরু এবং রানারআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হয়।