পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
শিরোনাম
রক্তস্নাত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি: মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মুখর রাজপথ, ফিরে দেখা সেই গণঅভ্যুত্থান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ গুগল ম্যাপস ভুল রাস্তা দেখাচ্ছে? সঠিক রাস্তা খুঁজে পেতে এই সেটিং বদলে নিন এখনই কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা, ১৩ লক্ষ টাকার বাগদা চিংড়ি জব্দ নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গাঁজা পারভীন গ্রেপ্তার।
লিঙ্ক কপি হয়েছে!

শ্রীবরদীতে আভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

মোঃ সাজিদ হাসান শান্ত
মোঃ সাজিদ হাসান শান্ত , মাল্টিমিডিয়া প্রতিনিধি প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০২:৫১ পিএম

চলতি বোরো মৌসুমে শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

শ্রীবরদী খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পণ্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন, স্থানীয় কৃষক, চালকল মালিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া ৭টি অটো রাইস মিল ও ৬টি হাস্কিং মিলের মাধ্যমে ৩৬৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।