পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
শিরোনাম
রক্তস্নাত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি: মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মুখর রাজপথ, ফিরে দেখা সেই গণঅভ্যুত্থান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ গুগল ম্যাপস ভুল রাস্তা দেখাচ্ছে? সঠিক রাস্তা খুঁজে পেতে এই সেটিং বদলে নিন এখনই কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা, ১৩ লক্ষ টাকার বাগদা চিংড়ি জব্দ নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গাঁজা পারভীন গ্রেপ্তার।
লিঙ্ক কপি হয়েছে!

সৌদি আরবে ২৭ মে পবিত্র ঈদুল আজহা

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০২:২৫ এএম

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

রোববার (১৭ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে Arab News।

সৌদিতে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, ৯ জিলহজ অর্থাৎ আরাফাত দিবস পালিত হবে আগামী ২৬ মে (মঙ্গলবার)।

এদিকে, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা নির্ধারিত ফোন নম্বরে তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।