পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১০ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চিতলমারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

অংকন মজুমদার
অংকন মজুমদার , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৯ জুন ২০২৬, ১১:০০ পিএম

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আট বছর বয়সী এক প্রথম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় পুলিশ পরিমল ভক্ত (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে চিতলমারী থানায় এই মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত পরিমল উপজেলার ঝালোডাঙ্গা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। গত রবিবার (৭ জুন) দুপুরে সে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে প্রতিবেশী এক সহপাঠীকে ডাকতে তাদের বাড়িতে গেলে সহপাঠীর বাবা পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে আটক করে। মঙ্গলবার থানায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।