পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৭ জুন, ২০২৬
শিরোনাম
বিশ্বকাপে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা প্রেমিকের বাড়িতে যাওয়ার আগে বিষপান, নালিতাবাড়ীতে স্কুলছাত্রীর মৃত্যু বিশ্বকাপ কাঁপাতে প্রস্তুত মেসি ভক্তরা: মাদারগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঝড়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মোড়েলগঞ্জে নকল ডার্বি সিগারেটের কারখানায় অভিযান, ১১ লাখ ৪৪ হাজার টাকার মালামাল জব্দ ৫০ লাখ টাকার রাস্তা নির্মাণের পরই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর
লিঙ্ক কপি হয়েছে!

বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার

নূর হোসেন বেল্লাল (বাবুগঞ্জ প্রতিনিধি) প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় সুগন্ধা নদী থেকে ভাসমান লাস উদ্ধার করে এলাকাবাসী।

নিহত রুম্মান বেপারী উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছানিকেদারপুর গ্রামের বাসিন্দা এবং মো. জাকির বেপারীর ছেলে।

উল্লেখ্য গত (১২ জুন) দুপুরে রোমান বেপারী সুগন্ধা নদীতে গোসল করতে নামেন।

একপর্যায়ে তিনি নদীর স্রোতে তলিয়ে গেলে নিখোঁজ হন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন।

খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দিনব্যাপী নদীতে ব্যাপক অনুসন্ধান চালায়। এক পর্যায়ে আজ বিকাল সাড়ে ৪ টায় সুগন্ধা নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন এলাকাবাসী।