পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ১৫ জুন, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

৭৫ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন পেল নজরুল বিশ্ববিদ্যালয়

আজিজুল হক
আজিজুল হক , ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১০:৫২ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭৫ কোটি ২০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুমোদিত বার্ষিক বাজেটের অংশ হিসেবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

গত ১১ জুন অনুষ্ঠিত ইউজিসির পূর্ণাঙ্গ কমিশন সভায় দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪৮ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫ কোটি ২০ লাখ টাকা।

অনুমোদিত বাজেটের অর্থ শিক্ষা কার্যক্রম পরিচালনা, গবেষণা উন্নয়ন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক ব্যয় এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ব্যয় করা হবে।

উজাল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।