পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও ২ জনের নাম প্রকাশ • শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
লিঙ্ক কপি হয়েছে!

মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১১:৪৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কী (৩৭)-কে তার কর্মস্থল থেকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

​মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ছাত্রদলের একদল নেতাকর্মী ওই নেতার কর্মস্থল বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় যান। সেখানে তাকে মারধরের পর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​আটক ওবায়দুর রহমান পাক্কী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মৃত তোতা মন্ডলের ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্টাফ হিসেবে কর্মরত আছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে শহরের গাবেরগ্রামে উপজেলা বিএনপির কর্মসূচিতে হামলার মামলার আসামি ছিলেন পাক্কী। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করে কারাভোগ করেন।

পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও আত্মগোপনে চলে যান। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর অন্যান্য আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো পাক্কীও প্রকাশ্যে আসতে শুরু করেন। নতুন কোনো মামলা না থাকায় সম্প্রতি তিনি নিজ কর্মস্থল মাদ্রাসায় নিয়মিত যাতায়াত শুরু করেছিলেন।

​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, নাশকতা সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ওই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।