পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, চক্রের আরও ২ জনের নাম প্রকাশ • শেরপুর জেলার শ্রীবরদীতে জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি অনুমোদন • রাবিপ্রবি উপাচার্যের ‘বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে’ যোগদান • সাভারে ৪০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। • বিবিজিএস ট্রাস্টের উদ্যোগে ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত • মধ্যরাতে ১৯ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে ঢাকা আলিয়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল • নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল জ্ঞান বৃদ্ধিতে শিক্ষকদের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • ইউনিসেফ থেকে আন্তর্জাতিক সনদ অর্জন করলেন সাঁথিয়ার শিক্ষার্থী আবু ছাহিম
লিঙ্ক কপি হয়েছে!

​মাদারগঞ্জে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের প্রাণহানি

আশিকুর রহমান
আশিকুর রহমান , উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসা ফকির উত্তর চরবওলা গ্রামের বাসিন্দা এবং মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বাড়ির গরুর জন্য খাদ্য সংগ্রহ করতে পাশের একটি মাঠে ঘাস কাটতে যান মুসা ফকির। এ সময় আবহাওয়া খারাপ হয়ে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় উত্তর চরবওলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এলাকাবাসী প্রাকৃতিক দুর্যোগের সময় মাঠে-ঘাটে কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।