পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
শিরোনাম
রক্তস্নাত জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি: মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিতে মুখর রাজপথ, ফিরে দেখা সেই গণঅভ্যুত্থান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ গুগল ম্যাপস ভুল রাস্তা দেখাচ্ছে? সঠিক রাস্তা খুঁজে পেতে এই সেটিং বদলে নিন এখনই কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা, ১৩ লক্ষ টাকার বাগদা চিংড়ি জব্দ নারায়ণগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গাঁজা পারভীন গ্রেপ্তার।
লিঙ্ক কপি হয়েছে!

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীর ৩৬ শতাংশ

পেজ দ্যা নিউজ ডেস্ক প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

দেশজুড়ে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশ অংশ নেয়নি, যা শিক্ষা সংশ্লিষ্টদের কাছে উদ্বেগজনক হিসেবে বিবেচিত হচ্ছে।

দুই বছর আগে (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর মধ্যে এবার ফরম পূরণ করেছেন মাত্র সাড়ে ৯ লাখ। ফলে প্রায় সাড়ে ৫ লাখ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষার বাইরে রয়েছে।

বোর্ডভিত্তিক হিসাবে, সাধারণ শিক্ষা বোর্ডে প্রায় ৩৩.০৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৪.০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৪.৫৮ শতাংশ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। গত বছরের তুলনায় এ হার প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়েছে।

শিক্ষাবিদদের মতে, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, অর্থনৈতিক সংকট, কর্মসংস্থানে যুক্ত হয়ে পড়া এবং বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে বাল্যবিবাহ—এ ধরনের অনুপস্থিতির প্রধান কারণ।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন।

শিক্ষা বোর্ড জানিয়েছে, এত বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তা খতিয়ে দেখতে একটি বিশেষ গবেষণা বা জরিপ পরিচালনা করা হবে।