পেজ দ্যা নিউজ
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২ আগস্ট, ২০২৬
শিরোনাম
আইফোন ও নগদ টাকা নেওয়ার দাবি, তদন্ত কর্মকর্তার কলরেকর্ড ফাঁস! দামের অস্থিরতায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত পাবনার পেঁয়াজচাষিরা শ্রীবরদীতে জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা খাল উদ্ধারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে অধ্যাপক ড. আখতার হোসেন খানকে মনোনয়ন। পুলিশ দলীয় বাহিনী নয়, জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মসূয়া ইউপি নির্বাচন: জামায়াতে অন্তরকোন্দল, বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী
লিঙ্ক কপি হয়েছে!

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাঁথিয়ায় জামায়াতের বিক্ষোভ

আবু ছাহিম প্রকাশিত: ১ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় সাঁথিয়া উপজেলা জামায়াতের আয়োজনে বোয়ালমারী কামিল মাদ্রাসা গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আনিসুর রহমান-এর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান

এছাড়া বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার খান, জেলা শুরা সদস্য আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে। সেই রায়কে অবহেলা করা মানে জনগণের কণ্ঠস্বরকে উপেক্ষা করা। তারা অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, তাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত। সংঘাত নয়, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আন্দোলন চলবে। একই সঙ্গে তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।