বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দলের জন্য তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথাও উল্লেখ করেন। তারা বলেন, দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেও তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলা শাখার সাবেক সদস্য মো. সারোয়ার কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা মো. মফিজুল ইসলাম ও হামিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলীয় আদর্শকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
